1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ছনির আখড়ায় ইজিবাইকসহ চালক নিখোঁজ, ৩০ ঘণ্টার পরও মেলেনি সন্ধান - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছনির আখড়ায় ইজিবাইকসহ চালক নিখোঁজ, ৩০ ঘণ্টার পরও মেলেনি সন্ধান

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

‎মো: ইয়াসিন আরাফাত
‎রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরআখড়ার বাগান বাড়ি এলাকা থেকে ভাড়ায় চালিত একটি লাল রঙের অটো রিকশা মিশুকসহ চালক লিটন মিয়া (৪০) নিখোঁজ হয়েছেন। দীর্ঘ সময় পার হলেও চালক কিংবা অটোরিকশার কোনো সন্ধান না পাওয়ায় যাত্রাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্যারেজ মালিক।
‎
‎সাধারণ ডায়রি থেকে জানা যায়, নিখোঁজ চালক লিটন মিয়া (৪০) শনিরাখড়ার বাগান বাড়ি এলাকার বাসিন্দা হাসুল মিয়ার ছেলে। তিনি গত ৫ মাস ধরে মো: মাসুম মিয়া (৪১)-এর অটো রিকশা মিশুক গাড়িটি ভাড়ায় চালিয়ে আসছিলেন।
‎
‎ঘটনার দিন গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:০০ ঘটিকার সময় বিবাদী লিটন মিয়া শনিরাখড়ার বাগান বাড়ি গ্যারেজ থেকে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে লাল রঙের অটো রিকশা মিশুক গাড়িটি নিয়ে বের হন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি ফিরে আসেননি। পরবর্তীতে রাত হলেও অটোরিকশা নিয়ে না আসায় লিটন মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৫০৪২৯৮১১-এ ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
‎
‎
‎গ্যারেজ মালিক মো: মাসুম মিয়া জানান, লাল রঙের এই অটো রিকশা মিশুক গাড়িটির আনুমানিক মূল্য ১,৪১,০০০ (এক লাখ একচল্লিশ হাজার) টাকা। বিবাদী ইচ্ছাকৃতভাবে অটোরিকশাটি নিয়ে সটকে পড়েছেন নাকি কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎ঘটনায় উদ্বিগ্ন হয়ে গ্যারেজ মালিক মো: মাসুম মিয়া (পিতা: মো: আবু তালেব মিয়া) বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি লিখিত অভিযোগ প্রদান করেছেন।
‎
‎মাসুদ মিয়ার ভাগ্নে লিমন জানান, “অনেক রাতেও তিনি ফিরে না আসায় আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি। প্রায় ৩০ ঘণ্টা হতে চলল অথচ তাঁর কোনো সন্ধান নেই। কোনো দুর্ঘটনা ঘটল নাকি কেউ গাড়িটি চুরি করে নিয়ে গেল, তা নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি। মামা  ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
‎
‎কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ চালক লিটন মিয়া বা লাল রঙের অটোরিকশাটির সন্ধান পেলে ০১৯৬৫২৮৭৬২২ (মাসুম মিয়া), ০১৭১৪৮৮৭৬০০ অথবা ০১৯২৩০০৪৭২৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট