1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে হাজারো মানুষের বর্ণাঢ্য র‍্যালি - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে হাজারো মানুষের বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। এতে হাজারো ছাত্র-জনতা অংশ নেন।

নগরের সোবহানীঘাট শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা থেকে র‌্যালিটি শুরু হয়।

পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে ছিল নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড।

এসব ফেস্টুনে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে রচিত বিভিন্ন কবিতার পঙ্‌ক্তি লেখা ছিল। অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় নাতে রাসুল ও প্রশংসাগীতি।

র‌্যালিজুড়ে ছিল ধর্মীয় আবহ। এতে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র-জনতা অংশ নেন।

র‌্যালির আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্যসচিব আতিকুর রহমান সাকের।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও র‌্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মনোয়ার হোসেন।

বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর জীবন মানবতার জন্য অনুসরণীয় আদর্শ। তিনি শান্তি, ন্যায় ও মানবিকতার শিক্ষা দিয়েছেন। অসহায় ও মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

র‌্যালিতে আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, ভারতের উজানডিহির সৈয়দ শামীম আহমদ আল মাদানী, সুপ্রিম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব, আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা আব্দুল মুনঈম মনজলালী, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, মাওলানা নজমুল হুদা খান, মাওলানা গুফরান আহমদ চৌধুরী, মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম ও মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীসহ অনেকে র‌্যালিতে অংশ নেন।

জাফলংয়ে ১২ হাজার মুসল্লির জশনে জুলুস

একই দিনে জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১২ হাজার মুসল্লি অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন।

সুনামগঞ্জে জশনে জুলুস

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জে জশনে জুলুস ও আলোচনা সভা হয়েছে।

বুধবার রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

জশনে জুলুসটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট