1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
৫ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ ঢাকা বোর্ডের - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৫ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ ঢাকা বোর্ডের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

সবাই ফেল করা ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। চিঠি পাওয়ার ৭ কার্য দিবসের মধ্যে তাদেরকে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ৫টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ‘জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়’, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ‘বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়’ ও একই জেলার রাজবাড়ী সদর উপজেলার ‘জালদিয়া উচ্চ বিদ্যালয়’, টাংগাইল জেলার ভূয়াপুর উপজেলার ‘গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়’ ও একই জেলার নাগরপুর উপজেলার ‘সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় উক্ত প্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ার বিষয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ ব্যাখ্যার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট