1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
মানবতার সেবায় তুবার পথচলা, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মানবতার সেবায় তুবার পথচলা, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মানবতার কল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ২০১৪ সালের ১ ডিসেম্বর পথচলা শুরু করে তুবা সমাজ কল্যাণ সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।
তুবা সমাজ কল্যাণ সোসাইটির সকল নেতৃবৃন্দ, কর্মকর্তা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ঐক্যবদ্ধভাবে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
এক আহ্বান বার্তায় তিনি বলেন, তুবার দীর্ঘ পথচলায় নেতৃবৃন্দ ও সদস্যদের সততা, নিষ্ঠা, শ্রম ও দায়িত্বশীলতাই সংগঠনের সবচেয়ে বড় শক্তি। পদ-পদবি নয়, মানুষের সেবাই প্রত্যেকের প্রধান পরিচয় হওয়া উচিত।
তিনি বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের আদর্শ ও মানবকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তুবা সমাজ কল্যাণ সোসাইটির অন্যতম প্রধান লক্ষ্য। সংগঠনের প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, তুবা সমাজ কল্যাণ সোসাইটি কোনো একক ব্যক্তির সংগঠন নয়; এটি মানবতার সেবায় নিবেদিত সবার সংগঠন। তাই সংগঠনের সুনাম, শৃঙ্খলা, আদর্শ ও মর্যাদা রক্ষার দায়িত্বও সবার।
বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তুবা সমাজ কল্যাণ সোসাইটিকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠনে পরিণত করতে হবে।
তিনি বলেন, “মানুষের পাশে থাকব, মানবতার জন্য কাজ করব এবং সততা ও নিষ্ঠার সঙ্গে তুবার আদর্শকে এগিয়ে নিয়ে যাব।”
মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
তুবা সমাজ কল্যাণ সোসাইটি
প্রতিষ্ঠাকাল: ১ ডিসেম্বর ২০১৪
“তুবা—মানবতার সেবায়, মানুষের পাশে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট