1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে ছুটি ঘোষণা - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে ছুটি ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৮ আগস্ট শুক্রবার দেশটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এ উপলক্ষে ওই দিন দেশজুড়ে ছুটি থাকবে।

ছুটির দিন শুক্রবার হওয়ায় যেসব কর্মীর সাপ্তাহিক ছুটি শনিবার ও রোববার, তারা টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন। তবে শারজাহর সরকারি কর্মীদের ক্ষেত্রে শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত হওয়ায় তাদের ছুটির হিসাব ভিন্ন।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। মুসলিমদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রচলিত ইসলামি ঐতিহ্য অনুযায়ী, এই দিনেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং একই তারিখে তার ওফাত হয়।

প্রায় দেড় হাজার বছর আগে আরবের মরু অঞ্চলে মা আমিনার ঘরে জন্ম নেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তার আগমনের আগে আরব সমাজে নানা ধরনের সামাজিক অনাচার, হানাহানি ও বিশৃঙ্খলা প্রচলিত ছিল। ইতিহাসে সেই সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ নামে অভিহিত করা হয়।

তৎকালীন আরব সমাজে মূর্তিপূজা, গোত্রীয় সংঘাত ও নানা অনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রচলিত ছিল। আর সেই সময় মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার উদ্দেশ্যে মহান আল্লাহ রাসুলুল্লাহকে (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেন।

মহানবীর জন্ম ও জীবন মুসলিমদের কাছে ইসলামের শিক্ষা, মানবতা, ন্যায় ও শান্তির আদর্শের সঙ্গে গভীরভাবে যুক্ত। এ কারণেই বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন।

সূত্র: ইত্তেফাক

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট