1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতাসহ দুইজন আহত - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতাসহ দুইজন আহত

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপির এক নেতাসহ দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত বিএনপি নেতা মো. আলমগীর (৪৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর সেকশনের রোড-২, ব্লক-বি এলাকার একটি চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত মো. আলমগীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ–নবাবগঞ্জ রোড এলাকার ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। পুলিশ জানায়, ঘটনার সময় তিনি স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কারে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আলমগীরের মাথা ও পিঠে তিনটি গুলি লাগে।
এ ঘটনায় পথচারী জোসনা (৬৫) নামের এক নারীও গুলিবিদ্ধ হন। তার পায়ে গুলি লাগে এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মিরপুর-১১ নম্বরের বি ব্লকের বাসিন্দা।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর গণমাধ্যমকে জানান, হামলাকারীদের মধ্যে দুজনকে তিনি চিনতে পেরেছেন। তার দাবি, তারা হলেন যুবলীগের রুবেল ও বাপ্পী। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
আলমগীর জানান, পুরান ঢাকার সোয়ারীঘাটে তার ভাইয়ের সঙ্গে মাছের আড়তের ব্যবসা রয়েছে। তাদের বাড়ি নবাবগঞ্জ রোডে হলেও তিনি সপরিবারে মিরপুর-১১ নম্বরের বি ব্লকে বসবাস করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, প্রাথমিক তথ্যে স্থানীয় সন্ত্রাসী রুবেল ওরফে ল্যাংড়া রুবেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট