1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি, সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি, সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কাউন্সিল অধিবেশনে আগামী দুই বছরের জন্য ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আব্দুল মালেক সভাপতি এবং আশিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বিশেষ প্রতিবেদক মোঃ মাসুম  হোসেন

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল সম্মেলন-২০২৬ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।
কাউন্সিল অধিবেশনে আগামী দুই বছরের জন্য ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আব্দুল মালেক সভাপতি এবং আশিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, কল্যাণ ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে দ্রুত ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর, বিভিন্ন জেলা ও বিভাগের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট