1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর ঘরে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছেন শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামের এক জামায়াত কর্মী। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক নারীর সঙ্গে পরকীয়ার জেরে ওই নারীর ঘরে প্রবেশ করেন শরিফুল ইসলাম। এ সময় এলাকাবাসী টের পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন। অভিযুক্ত শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেলের ছেলে এবং তিনি ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এলাকার লোকজন দীর্ঘক্ষণ তাদের অবরুদ্ধ করে রাখেন।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবলুর রহমান জানান, রাত ১২টা পর্যন্ত এলাকার লোকজন তাদের দুজনকে আটক করে রেখেছিল।

অন্যদিকে, দেবহাটা ইউনিয়নের জামায়াতের ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার গণমাধ্যমকে জানান, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। তবে রাতের ঘটনার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানতেন না এবং পরবর্তী সময়ে লোকমুখে বিষয়টি শুনেছেন। তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সূত্র: ইত্তেফাক

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট