1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্ত নগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। আগস্টেই ট্রেনটির নতুন গন্তব্যের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে রেলওয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

এ ক্ষেত্রে ট্রেনটির পরিচালন ও যাত্রার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

সম্প্রতি ঢাকা-কক্সবাজার পথে নতুন এক জোড়া ট্রেন চালুর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। রেলপথমন্ত্রী হাবিবুর রশিদ নতুন এক জোড়া ট্রেন চালুর ঘোষণা দেওয়ার পর ট্রেনটির নাম ও চলাচলের সময় নিয়ে যাত্রীদের মধ্যে নানা আলোচনা চলছে।

তবে রেলওয়ের সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন ট্রেন চালুর পরিবর্তে ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ট্রেনটির পরিচালন সময় ও যাত্রাপথে কিছুটা পরিবর্তন আনা হতে পারে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ কেউ অবশ্য বলছেন, একটি রেক দিয়ে এত দূরের গন্তব্যে ২৪ ঘণ্টার মধ্যে দুই দফা ট্রেন পরিচালনা করা কঠিন। এতে নিয়মিত বিলম্বের আশঙ্কা রয়েছে।

এ ক্ষেত্রে জামালপুর-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেসের উদাহরণও টানছেন তাঁরা।
এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) সুবক্তগীন রবিবার (২ আগস্ট) দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের বদলে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হবে। ইতোমধ্যে এ লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।’

প্রসঙ্গত, মহানগর এক্সপ্রেস বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করছে। ট্রেনটি বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং রাত ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।

মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হলে পর্যটক ও ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য রেলপথে কক্সবাজার যাতায়াতের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সূত্র: কালের কন্ঠ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট