1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ঢাকা জেলা রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজের তৃতীয় স্থান অর্জন ‎ - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাকা জেলা রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজের তৃতীয় স্থান অর্জন ‎

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

মো: ইয়াসিন আরাফাত
‎
জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে আয়োজিত দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
‎
‎শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
‎
‎আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের কমিশনার মো: ওমর আলী (এলটি), সম্পাদক ড. মোহাম্মদ আক্কাচ আলী সহ ঢাকা জেলা রোভারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
‎
‎প্রতিযোগিতা উপলক্ষে গত ২৭ জুলাই দেয়ালিকাটি চূড়ান্ত জমা দেয় কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দক্ষ ও চৌকস রোভার এবং গার্ল ইন রোভারদের যৌথ প্রচেষ্টায় তৈরি দেয়ালিকাটিতে জুলাই আন্দোলনের সামগ্রিক প্রেক্ষাপট চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়। একই সাথে এতে স্মরণ করা হয় জুলাই আন্দোলনে আত্মদানকারী কবি নজরুল সরকারি কলেজের চার অমর শহীদকে।
‎
‎প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, দ্বিতীয় স্থান অর্জন করে বিসিআইসি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, এবং তৃতীয় স্থান অর্জন করে কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
‎
‎বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
‎
‎কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি হাসিবুর রহমান অনুভূতি ব্যক্ত করে বলেন, “কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু থেকেই জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমার দল দেয়ালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেরা তিনে স্থান করে নেয়। আমাদের সদস্যদের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি তা আমায় মুগ্ধ করেছে। আমার কাউন্সিল এই বিজয় উৎসর্গ করেছেন জুলাই আন্দোলনে আত্মদানকারী কবি নজরুলের অমর চার শহীদকে।”
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট