1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
৯০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা! - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৯০ মিনিটে স্পেনের পোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা!

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলতে নেমে এক চরম অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক রেকর্ডের পাতায় নাম লিখিয়েছে আর্জেন্টিনা। লুইস দে লা ফুয়েন্তের স্পেনের বিরুদ্ধে নির্ধারিত ৯০ মিনিটের পুরো খেলায় একটিবারের জন্যও প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে কোনো শট নিতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা।

১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অফিশিয়াল ও বিস্তারিত পরিসংখ্যান রাখার ইতিহাস শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ফাইনালিস্ট দলের ক্ষেত্রে এমন বন্ধ্যাত্বের ঘটনা এটিই প্রথম।

মাঠে মহাতারকা লিওনেল মেসি থাকা সত্ত্বেও আলবিসেলেস্তেরা তাদের গুটি কয়েক আক্রমণকে কোনো গোলের সুযোগে রূপান্তর করতে পারেনি।

পুরো ম্যাচজুড়ে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল স্পেন। তারা একের পর এক আক্রমণ করে আর্জেন্টিনার রক্ষণভাগকে ব্যস্ত রাখে এবং পুরো ৯০ মিনিটে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের পরীক্ষা নেওয়ার মতো কোনো পরিস্থিতিই তৈরি করতে দেয়নি।

ম্যাচের প্রথমার্ধেই মূলত এই বিপর্যয়ের আভাস পাওয়া গিয়েছিল। প্রথমার্ধের ৪৫ মিনিটেও কোনো শট নিতে না পারা প্রথম দল হিসেবে রেকর্ড গড়েছিল আর্জেন্টিনা।

প্রথমার্ধে দুই দল মিলিয়ে মোট শট হয়েছিল মাত্র ৩টি, যার সবকটিই ছিল স্পেনের। ১৯৬৬ সালের পর থেকে এটিই ছিল কোনো বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে সবচেয়ে কম শটের রেকর্ড।

এর আগে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে কম শট নেওয়ার নেতিবাচক রেকর্ডটি ছিল এই আর্জেন্টিনারই দখলে। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে যাওয়া সেই ম্যাচে পুরো ৯০ মিনিটে কেবল একটি শট নিতে পেরেছিল দক্ষিণ আমেরিকার দলটি। রোমের সেই ফাইনালে দিয়েগো মারাদোনার নেওয়া একটি ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে গিয়েছিল, যা ছিল ম্যাচের একমাত্র শট। সেই ম্যাচে ম্যাচের ৮৫ মিনিটে (দ্বিতীয় অর্ধেকের ৪০ মিনিট) আন্দ্রেয়াস ব্রেহমের পেনাল্টি গোলে জয় পেয়েছিল জার্মানরা।

তবে ৩৬ বছর পর এবার স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগের ব্যর্থতা ১৯৯০ সালের সেই রক্ষণাত্মক পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেল। গত ছয় দশকের বিশ্বকাপ ইতিহাসের সমস্ত পরিসংখ্যানকে ওলটপালট করে দিয়ে এমন এক চরম হতাশাজনক পারফরম্যান্স দেখাল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, যা ফুটবল ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত নজির হয়ে থাকবে।

সূত্র: বাংলানিউজ24.কম

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট