
লিওনেল মেসি নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে, খেলতে নামলেই যেন নতুন নতুন রেকর্ডের জন্ম হয়!
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলতে নেমেই আরো ৩ কীর্তি গড়লেন মেসি।
☛ ৩৯ বছর বয়সে মাঠে নেমে বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন মেসি।
আর্জেন্টিনার অধিনায়ক ছাড়িয়ে গেলেন সুইডেনের গুনার গ্রেনের প্রায় সাত দশক আগের রেকর্ড। ১৯৫৮ সালের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলার সময় গ্রেনের বয়স ছিল ৩৭ বছর।
☛ তিনটি বিশ্বকাপ ফাইনালে দেশের অধিনায়কত্ব করা প্রথম খেলোয়াড় হলেন মেসি। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা সর্বশেষ চার বিশ্বকাপের মধ্যে তৃতীয় ফাইনাল খেলছেন (২০১৪, ২০২২ ও ২০২৬)।
☛ এ ছাড়া বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি ফাইনালে খেলার কীর্তি গড়লেন মেসি। প্রথম জন ব্রাজিলের কাফু। তিনি ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন।
সূত্র: কালের কন্ঠ