1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
দনিয়া কলেজে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দনিয়া কলেজে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ‎

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

‎মো: আবু সালেহ
‎ঢাকার ঐতিহ্যবাহী দনিয়া কলেজে ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে “জুলাই শহীদ দিবস ২০২৬” উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহাস্পতিবার(১৬ জুলাই) দুপুর ৩টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আমন্ত্রিত থাকলেও, জরুরি ও বিশেষ ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী বীর শহীদ রোহান ও সাকিবের অভিভাবকগণ। এতে সভাপতিত্ব করেন দনিয়া কলেজের অধ্যক্ষ মো. সমীর হোসেন।
‎
‎আলোচনা সভায় আন্দোলনের সময়কার স্মৃতিচারণ করে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থী তানভির আহমেদ তার এক জ্বালাময়ী বক্তব্যে বলেন, “আমরা রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের অধ্যক্ষসহ অনেক শিক্ষক সে সময় আমাদের প্রকাশ্য বিরোধিতা করেছিলেন। এমনকি এখনও কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করছেন। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের জুলাই বিপ্লব ও শহীদদের আত্মত্যাগ নিয়ে আর কাউকে কটূক্তি করতে দেওয়া হবে না, কেউ এমনটা করলে ছাত্রসমাজ তা কঠোর হস্তে দমন করবে।” বক্তব্য শেষে তিনি “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়” এবং “জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে” স্লোগানের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের উজ্জীবিত করেন।
‎
‎অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শেখ তপন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “একটি স্বৈরাচারমুক্ত দেশের জন্য হাজারো মায়ের কোল খালি হয়েছে। আমাদের কলেজেরই দুই সহযোদ্ধা ভাই রোহান ও সাকিব শহীদ হয়েছেন। কলেজ প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা যেন এই শহীদ পরিবারগুলোর খোঁজখবর রাখেন। আমাদের কলেজের অসংখ্য শিক্ষার্থী আন্দোলনের সম্মুখভাগে থেকে বুলেট ও টিয়ারশেলের মুখোমুখি হয়েছে। আমরা সর্বদা অন্যায়ের বিপক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। দেশের স্বাধীনতার রক্ষায় আমরা সর্বদা জীবন দিতে প্রস্তুত।”
‎
‎শিক্ষকদের পক্ষ থেকে বাংলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস (জান্নাত) আবেগাময় কণ্ঠে বলেন, “আমি বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমি চব্বিশের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দেখেছি। আন্দোলনের দিনগুলোতে যখন আমার প্রিয় শিক্ষার্থীরা রাজপথে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, তখন মনে হচ্ছিল যেন আমার নিজের সন্তানদের ওপরই গুলি বর্ষণ করা হচ্ছে। আমি তনজীম, শুভসহ অনেক শিক্ষার্থীকে ফোনে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। অনেক মায়ের বুক খালি হওয়ার বিনিময়ে এবং আল্লাহর অশেষ রহমতে আজ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের সবার মূল দায়িত্ব হলো এই স্বাধীনতা ও শহীদদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশকে রক্ষা করা।”
‎
‎অনুষ্ঠানের শেষভাগে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট