1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
মুষলধারে বৃষ্টির মধ্যেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাশে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মুষলধারে বৃষ্টির মধ্যেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাশে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  মোঃ ইয়াসিন আরাফাত

মুষলধারে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রেও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই টানা বর্ষণে পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ বাড়লেও বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী কার্যক্রম তাদের স্বস্তি এনে দেয়। হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের আসন খুঁজে দেওয়া, কলম, পেন্সিল ও সুপেয় পানি বিতরণ, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং অভিভাবকদের জন্য বিশ্রামের স্থান নিশ্চিত করা হয়।
পরীক্ষার্থী আব্দুল কাদের শেখ বলেন, “প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিভিন্ন সংগঠনের আন্তরিক সহযোগিতা পেয়েছি। এতে পরীক্ষা দিতে কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ, আমার পরীক্ষা ভালো হয়েছে।”
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। পরীক্ষার্থীদের কলম, সুপেয় পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি মো. নাহিদ হাসান বলেন, পরীক্ষার্থীদের আসন শনাক্তকরণ, শিক্ষা উপকরণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা এবং দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি হাসিব বিন হাসান বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার লক্ষ্যে হেল্প ডেস্ক পরিচালনার পাশাপাশি সুপেয় পানি, কলম বিতরণ এবং অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। পাশাপাশি বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের মানবিক উদ্যোগও তাদের প্রশংসা কুড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট