1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল রূপগঞ্জ - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল রূপগঞ্জ

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

বাংলাদেশের সময় অনুযায়ী, সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাইয়াৎ কবীর বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৬ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্তে ঝাঁকুনি বেশ স্পষ্টভাবেই বোঝা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা— ইউএসজিএস অবশ্য ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৪ দেখিয়েছে।

ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১৬ কিলোমিটার।

এর আগে গত ১১ জুন এবং ১৯ জুন দেশে ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবারই প্রায় একই সময়ে কম্পণ অনুভূত হয়েছে। ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে, ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে এবং আজ রাত ৯টা ২৯ মিনিটে ভূমিকম্প হলো।

তবে মাত্রা কম হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ১১ জুনের ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪.৫ এবং ১৮ জুন ছিলো ৪.৪।

আবহাওয়া অফিসের তথ্য মতে, ১৮ জুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ফলে আশপাশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

১১ জুনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত।

এছাড়া, গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে আরও একটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভুটান। ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘক্ষণ ধরে কম্পন অনুভূত হয়।

এর আগে গত বছর ২১ নভেম্বরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে; নরসিংদীর মাধবদীতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট