1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
চাঁদপুরে দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দান, প্রশংসায় ভাসছেন প্রবাসী কামরুজ্জামান - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দান, প্রশংসায় ভাসছেন প্রবাসী কামরুজ্জামান

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে একটি অ্যাম্বুলেন্স দান করেছেন স্পেন প্রবাসী সমাজসেবক মোঃ কামরুজ্জামান মজুমদার।

তুবা সমাজ কল্যাণ সোসাইটির যুগ্ম মহাসচিব মোঃ লিটন প্রধানের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে এলাকার রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে দূরবর্তী হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা সেবার পথে অন্যতম বড় বাধা ছিল যাতায়াত ব্যবস্থা। নতুন এই অ্যাম্বুলেন্স সেবার ফলে অনেক রোগী দ্রুত হাসপাতালে পৌঁছানোর সুযোগ পাবেন।

মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী স্পেন প্রবাসী মোঃ কামরুজ্জামান মজুমদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অন্যদেরও মানবকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।

সামাজিক দায়বদ্ধতা ও মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট