1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ১৪০৪ দিন পর মাঠে ফিরেই ম্যাচসেরা হলেন স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আজ মঙ্গলবার (৯ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেন তিনি।

ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলার পর বল হাতে ২ উইকেট শিকার করেন সৈকত। তার অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাঠে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে ২০০৫ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল টাইগারা।

মিপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করেন মোসাদ্দেক।

টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করার পর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসের অন্যতম ভরসা ছিলেন মোসাদ্দেক। ৭ চার ও ৩ ছক্কায় খেলেন ৮৬ রানের ঝলমলে ইনিংস। তার সেই ইনিংসে বাংলাদেশকে এনে দেয় লড়াকু সংগ্রহ।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘প্রথমবার যখন জাতীয় দলে সুযোগ পেয়েছিলাম, ফিলিংসটা ঠিক একই রকম ছিল।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট