1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
নিরাপদ ও যানজটমুক্ত ঈদযাত্রাই সবচেয়ে বড় আনন্দ: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিরাপদ ও যানজটমুক্ত ঈদযাত্রাই সবচেয়ে বড় আনন্দ: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মানুষের যাতায়াত নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
রবিবার (২৪ মে) গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে আয়োজিত এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ।”
গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ গাজীপুর সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে নিয়মিতভাবে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বয় সভা ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, বাইপাইল, এলেঙ্গা ও চন্দ্রাসহ গুরুত্বপূর্ণ সড়কপথে সুশৃঙ্খলভাবে যান চলাচল নিশ্চিত করতে হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন।
মন্ত্রী আরও বলেন, মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার বসিয়ে যানজট সৃষ্টি করা যাবে না। এছাড়া সড়কের ওপর যত্রতত্র বাস রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকেও বিরত থাকতে হবে। ফিটনেসবিহীন যানবাহন কোনোভাবেই সড়কে নামানো যাবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, সরকার পরিবহন সংশ্লিষ্টদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিক। তবে যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ এমপি, শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, মোঃ মজিবুর রহমান এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
এছাড়াও অনুষ্ঠানে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নূরুল করিম

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট