নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সবুজবাগ থানার (ওসি) সাইফুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ওসি সাইফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে ২০ হাজারে নেমে এসেছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতালে গিয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
অসুস্থ পুলিশ কর্মকর্তার পাশে দাঁড়িয়ে প্রতিমন্ত্রীর এই খোঁজখবর নেওয়াকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।