1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ডিএসসিসির ৭৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় সোহেল আহম্মেদ মাকসুদ - তুবা টিভি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএসসিসির ৭৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় সোহেল আহম্মেদ মাকসুদ হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন ডেঙ্গু আক্রান্ত ওসি সাইফুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

ডিএসসিসির ৭৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় সোহেল আহম্মেদ মাকসুদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনকে সামনে রেখে ৭৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সবুজবাগ থানা বিএনপির ৭৩ নম্বর ওয়ার্ড সভাপতি সোহেল আহম্মেদ মাকসুদ।
তিনি এর আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সবুজবাগ থানা যুবদলের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সমর্থকদের একটি অংশ তাঁকে আগামী নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মতবিনিময় অব্যাহত রেখেছেন। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা রয়েছে তাঁর।
এদিকে ৭৩ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ প্রতিরোধ এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়গুলো স্থানীয়দের গুরুত্বপূর্ণ প্রত্যাশা। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তবে সোহেল আহম্মেদ মাকসুদের নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়নের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী পরিস্থিতির ওপর নির্ভর করবে তাঁর প্রার্থিতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট