1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬৪৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা ক্যারেজ ডিপোর কর্মচারী সরদার ফারুক আহমেদ । তাঁর অবসর উপলক্ষে ৩১ অক্টোবর ২০২৬ তারিখে সহকর্মীদের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিচারণায় অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে পরিণত হয়।
১৯৮৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ কর্মজীবনে সরদার ফারুক আহমেদ নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, কর্মক্ষেত্রে তাঁর অবদান ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা ক্যারেজ ডিপোর সিক লাইন ইনচার্জ মোঃ ফারুক রেজা। সঞ্চালনা করেন তেজগাঁও ওয়াগন ডিপোর ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ঢাকা ক্যারেজ ডিপোর হেড টিএক্সআর আব্দুল খালেক। এ ছাড়া ডিপোর বড় মিস্ত্রি ইয়াসিন আরাফাত, ক্যারেজ ফিটার আব্দুল কাদের লিটন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের ঢাকা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ ফরিদ মিয়া,সহ রেলওয়ের শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরদার ফারুক আহমেদকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সহকর্মীরা তাঁর কর্মজীবনের নানা স্মৃতি স্মরণ করেন এবং সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধিময় অবসর জীবন কামনা করেন।
বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে আবেগাপ্লুত হয়ে পড়েন সরদার ফারুক আহমেদ । দীর্ঘদিনের কর্মস্থল ও সহকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট