1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’-এ আগুন, পালিয়ে গেল দুর্বৃত্তরা - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’-এ আগুন, পালিয়ে গেল দুর্বৃত্তরা

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’-এ আগুন, পালিয়ে গেল দুর্বৃত্তর
দুই বগি ক্ষতিগ্রস্ত, আগের রাতেও একই প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের দাবি
মোঃ আবু সালেহ, নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির ৭০২৯ ও ৭০৬১ নম্বর দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অজ্ঞাত ব্যক্তিরা আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী অস্থায়ী রেলওয়ে কর্মচারী আব্দুল কাদের বলেন, ট্রেনটি ওয়াশিং শেষে প্ল্যাটফর্মে আনার জন্য প্রস্তুত করা হয়েছিল। প্ল্যাটফর্মে পৌঁছানোর আগমুহূর্তে অজ্ঞাত ব্যক্তিরা আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে তিনি জানান। ধোঁয়া দেখে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাত ১০টা ১৫ মিনিটে যাত্রী নিয়ে ট্রেনটির নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে কমলাপুর স্টেশন ছাড়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী আবু সালেহের দাবি, এর আগের রাতেও একই প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পরপর দুই রাতে একই প্ল্যাটফর্মে এমন ঘটনায় রেলওয়ে স্টেশন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট