1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
সার্টিফিকেটনির্ভর নয়, গড়ে তোলা হচ্ছে আধুনিক শিক্ষাব্যবস্থা: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সার্টিফিকেটনির্ভর নয়, গড়ে তোলা হচ্ছে আধুনিক শিক্ষাব্যবস্থা: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ

সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়। এমন শিক্ষা প্রয়োজন, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করবে, আত্মনির্ভর হতে সাহায্য করবে এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ জানানোর সক্ষমতা তৈরি করবে।

তিনি বলেন, শুধু মেধা দিয়ে জাতীয় সক্ষমতা তৈরি হয় না। মেধাকে গবেষণায়, গবেষণাকে উদ্ভাবনে, উদ্ভাবনকে উদ্যোগে এবং উদ্যোগকে কর্মসংস্থানে রূপ দিতে হবে।

শিক্ষার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে হাবিবুর রশিদ বলেন, শিক্ষকদের শুধু সরকারের অধীন কর্মচারী হিসেবে নয়, জাতি গড়ার কারিগর হিসেবে দেখতে চায় সরকার। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার পুনর্গঠন সময়ের দাবি। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সরকারের প্রথম বাজেটে শিক্ষায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। কঠোর পরিশ্রম, ধৈর্য, সাহস, চেষ্টা ও সততার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানে ছাত্রছাত্রীদের উন্নয়ন, আর ছাত্রছাত্রীদের উন্নয়ন মানেই আগামী বাংলাদেশের উন্নয়ন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছে সরকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট