1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
কবি নজরুল কলেজে ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে শাড়ি-পাঞ্জাবি উৎসব - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কবি নজরুল কলেজে ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে শাড়ি-পাঞ্জাবি উৎসব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

কবি নজরুল কলেজ প্রতিনিধি:

‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শাড়ি-পাঞ্জাবি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে এই শাড়ি-পাঞ্জাবি উৎসব অনুষ্ঠিত হয়।‎’শাড়ির আঁচল, পাঞ্জাবির রঙে ভরে উঠুক ক্যাম্পাস’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা রঙিন শাড়ি-পাঞ্জাবি পরে অংশগ্রহণ করেন । রঙিন শাড়ি আর পাঞ্জাবির সমারহে পুরো অডিটরিয়ামে এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
‎
‎এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ এবং কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিমসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

উৎসবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ বলেন, ক্যাম্পাসের এই রঙিন দিনটি আমাদের ফ্রেমবন্দি স্মৃতি হয়ে থাকবে। বন্ধুদের সাথে এমন চমৎকার আয়োজনে শামিল হতে পেরে দারুণ লাগছে।

​কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহিয়ান মামুন বলেন, কবি নজরুল কলেজে এবারই প্রথম আমরা ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছি—’শাপা উৎসব ২০২৬’। ক্যাম্পাসে এত সুন্দর পরিবেশে আগে কখনো এমন উৎসব হয়নি। ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে এত চমৎকার একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, আমি সর্বদা শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করি এবং যেকোনো প্রয়োজনে সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকব।ক্যাম্পাসে এ ধরনের শিক্ষার্থীবান্ধব কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

‎‎এসময় কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাঙালির দুটি ঐতিহ্য পাঞ্জাবি আর শাড়ি। পাঞ্জাবিতে ছেলেদের সুন্দর লাগে আর শাড়িতে মেয়েদের সুন্দর লাগে। তোমাদেরকেও আজ অনেক সুন্দর লাগছে। আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন। তোমাদের জীবন সবসময় আনন্দময় থাকুক।
‎
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট