1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

মো: ইয়াসিন আরাফাত, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি

‎কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে অনুমতি ছাড়া যেকোনো ধরনের অনুষ্ঠান, ব্যানার ও ফেস্টুন লাগানোসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন, ব্যানার বা ফেস্টুন লাগানোসহ যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিশৃঙ্খলা এড়াতে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আজ থেকে ইন্টারমিডিয়েট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিলআপ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও চলমান আছে।
‎
‎তিনি আরও বলেন, যার ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকরাও আসছেন। তাদের কাছে যেন ক্যাম্পাস সম্পর্কে খারাপ বার্তা না যায়, তাই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। কেউ আবেদন করলে আমরা সেটা বিবেচনা করবো।
‎
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট