1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

মো: ইয়াসিন আরাফাত, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
‎
‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল কলেজে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গঠন করেন ‘রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’। তারই ধারাবাহিকতায় ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় বিভাগীয় অফিসের সামনে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।
‎
‎রবিবার (৩০ আগস্ট) কবি নজরুল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় অফিসের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
‎
‎২৭ আগস্ট থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ ৩০ আগস্ট কবি নজরুল ক্যাম্পাসে সকাল থেকেই ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করছেন রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ আহমেদ মাল ও অন্যান্য সদস্যরা।
‎
‎নতুন ভর্তিকৃত শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ভর্তি হতে পেরে আমি অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমার পছন্দের বিভাগ রাষ্ট্রবিজ্ঞানে আমি ভর্তি হতে পেরেছি। আমাদের প্রয়োজনীয় কাগজ জমাদানে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সদস্যরা অনেক সহযোগিতা করেছেন। আমাদের যেকোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ আহমেদ মাল।”
‎
‎রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিফাত হোসেন অমি বলেন, “নতুন সেশনের শিক্ষার্থীরা প্রয়োজনীয় ভর্তি কার্যক্রমে যেন কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে না পড়ে, সেজন্য আমরা সর্বদা সহযোগিতা করার চেষ্টা করেছি।”
‎
‎রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ আহমেদ মাল বলেন, “২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়, এজন্য আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যরা সকাল থেকেই কাজ করছে। আমরা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে আছি এবং সর্বদা থাকবো।”
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট