1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

মো: ইয়াসিন আরাফাত, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি

‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফরিদ আহমদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ।
‎
‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহা. আতাউর রহমান। এ সময় কলেজের শিক্ষক-কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনের প্রতিটি দিক মানুষের জন্য অনুসরণীয়। তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন থেকে সংযম, শৃঙ্খলা, মানবিকতা ও সুন্দর আচরণের শিক্ষা নেওয়া যায়।
‎
‎তিনি বলেন, আমরা যদি রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজ থেকে হানাহানি, মারামারি, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।
‎
‎অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ মহান আল্লাহর কাছে সবাইকে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করার তাওফিক কামনা করেন।
‎
‎আলোচনা সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
‎
‎পরে কুরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট