নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য শান্তি, সাম্য, সৌহার্দ্য, মানবতা ও ন্যায়বিচারের অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, মহানবী (সা.)-এর আদর্শ হোক আমাদের জীবনের পথচলার প্রেরণা এবং তাঁর দেখানো মানবতার পথে এগিয়ে যাক সমাজ ও রাষ্ট্র।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিনি সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত