
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব মোহাম্মদ বদরুল আলম সবুজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদসহ সোসাইটির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
এ সময় তুবা সমাজ কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন তারা।
সাক্ষাৎকালে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনা শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব মোহাম্মদ বদরুল আলম সবুজের সঙ্গে তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদসহ নেতৃবৃন্দ একসঙ্গে ছবিতে বন্দী হন।