1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিলেন চোর - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিলেন চোর

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

আমি কোনো পেশাদার চোর নই। ভুল করে চুরি করে ফেলেছি। কাজটি করে আমি অনুতপ্ত- এমন কথা লিখে চুরি করা গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে গেছেন এক চোর।
শুধু তাই নয়, চুরির ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রকৃত মালিকের কাছে সিলিন্ডারটি পৌঁছে দেওয়ার অনুরোধও করেছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী এলাকায় এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। চোরের রেখে যাওয়া চিরকুটটি এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারদিন আগে চরফরাদী মাদরাসা মোড়ের কামাল মিয়ার চায়ের দোকানে চুরি হয়। ওই সময় দোকান থেকে একটি বড় গ্যাস সিলিন্ডারসহ কয়েকটি জিনিসপত্র চুরি হয়।

পরে বিষয়টি নিয়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের কাছে বিচারপ্রার্থী হন দোকানদার কামাল মিয়া।
এর মধ্যে সোমবার রাতে চরফরাদী মাদরাসায় একটি চিরকুটসহ চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। পরে মাদরাসার এক শিক্ষক বিষয়টি কামাল মিয়াকে জানান।

চিরকুটে ওই ব্যক্তি লেখেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোনো পেশাদার চোর নই। কিন্তু ভুল করে চুরি করে ফেলছি। কাজটি করে আমি অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন হীন কর্মকাণ্ডে জড়াব না, অঙ্গীকার করছি।

চুরির ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে জানিয়ে তিনি আরও লেখেন, এ চুরির বিষয় নিয়ে এলাকার শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বিভিন্ন লোককে দোষারোপ করে বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা দেখে জিনিসটি ফেরত দিলাম। দয়া করে জিনিসটি প্রকৃত মালিককে ফেরত দেবেন।

সিলিন্ডারটি সরাসরি মালিককে না দিয়ে মাদরাসায় রেখে যাওয়ার কারণও চিরকুটে ব্যাখ্যা করেছেন তিনি। লেখেন, জিনিসটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অনেক ভেবে-চিন্তে দেখলাম, প্রকৃত মালিককে কোন কোন উপায়ে ফেরত দেওয়া যায়। অন্য কোনো উপায় না দেখে মাদরাসায় রেখে গেলাম।

চিরকুটের শেষ দিকে তিনি স্পষ্ট করে লেখেন, জিনিসটি ঠাকুরবাড়ির চা দোকানদার কামালের। এরপর অনুরোধ করেন, দয়া করে কাগজটি পেলে দেখে ছিঁড়ে ফেলবেন। ক্ষমাপ্রার্থী।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চুরির ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে চুরি করা মালামাল ফেরত দিয়ে চোরের এমন অনুশোচনা ও ক্ষমা প্রার্থনার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

দোকানদার কামাল মিয়া বলেন, চুরির পর তিনি বিষয়টি স্থানীয়ভাবে জানিয়েছিলেন এবং মালামাল উদ্ধারের আশা করেছিলেন। পরে মাদরাসায় গ্যাস সিলিন্ডার ও চিরকুট পাওয়ার খবর পান। সিলিন্ডারটি ফেরত পাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

সূত্র: বাংলানিউজ24.কম

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট