1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় জয়: শান্ত - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় জয়: শান্ত

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের অন্যতম সেরা সাফল্য পেয়েছে টাইগাররা।

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে শান্ত বলেন, দলের এই পারফরম্যান্সে তিনি অত্যন্ত খুশি ও গর্বিত।

অধিনায়ক বলেন, ‘আমি খুবই খুশি, নিজের জন্য গর্বিত এবং ছেলেরা যেভাবে খেলেছে, তাতেও গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি।’

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পেসারদের গুরুত্ব বাড়াকে দলের বড় পরিবর্তন হিসেবে দেখছেন শান্ত। আগে টেস্ট খেলতে পেসারদের অনীহার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় পরিবর্তন।

পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না। কিন্তু আমরা এখন অনেক টেস্ট খেলছি এবং তারা টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এখন তাদের মানসিকতাই এমন।’

এই পরিবর্তনের পেছনে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের অবদানও দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘মুশফিকুর ও মুমিনুলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা তাদের বেশি করে টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান। তার ব্যাটিংয়ের প্রশংসা করে শান্ত বলেন, ‘সে সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক খেলে। কিন্তু এই টেস্টে সে শান্ত ছিল এবং বলের মেরিট অনুযায়ী শট খেলেছে। টপ অর্ডারের ব্যাটার হিসেবে আমরা চাই, সে যেন দলের জন্য প্রভাব রাখতে পারে। সে সেটাই করেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় জয় বলেও উল্লেখ করেছেন শান্ত।

তিনি বলেন, ‘যে কোনো ফরম্যাটে এখন পর্যন্ত এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সামনে আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই।’

তবে এই জয়েই থেমে থাকতে চান না বাংলাদেশ অধিনায়ক। সামনে আরও কঠিন চ্যালেঞ্জের কথা মাথায় রেখে শান্তর লক্ষ্য ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা। ম্যাকেকে পরবর্তী টেস্ট নিয়ে তিনি বলেন, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে হবে, আমি একই কথাই বলব। আমরা যদি সেশন ধরে ধরে খেলতে পারি, লোয়ার অর্ডার যদি নিয়মিত অবদান রাখতে থাকে, তাহলে এগুলোই গুরুত্বপূর্ণ বিষয়।’

সূত্র: বাংলানিউজ24.কম

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট