নিজস্ব প্রতিবেদক
তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠিত ও মালিকানাধীন মিডিয়া প্রতিষ্ঠান তুবা টিভির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (১৪ আগস্ট) তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
মোহাম্মদ জয়নাল আবেদীন বর্তমানে তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, তুবা টিভিকে আরও শক্তিশালী, পেশাদার ও জনবান্ধব গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কোনো আপস করা হবে না। মানুষের কথা বলা এবং জনস্বার্থের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরাকে তিনি অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
তুবা টিভির সিইও ও তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে তুবা টিভির কার্যক্রম আরও বিস্তৃত হবে। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তুবা টিভির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বে তুবা টিভি সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত