1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ইতিহাসে কখনো যা হয়নি, সে ২ কীর্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়ল বাংলাদেশ - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইতিহাসে কখনো যা হয়নি, সে ২ কীর্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়ল বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

তৃতীয় দিনের শুরুতে যে লক্ষ্য ছিল বাংলাদেশের, সেটা হলো ২০০ রানের একটা লিড। সকালের আদ্রতায় ভরা উইকেটে কাজটা মোটেও সহজ ছিল না দলের, লোয়ার অর্ডারের ব্যাটারদের হিসাব মাথায় রাখলে কাজটা আরও কঠিনই ঠেকার কথা। তবে সেই কঠিন কাজটাই আজ করেছে বাংলাদেশ। ২০০ রানের লিড নিয়ে ফেলেছেন সফরকারীরা।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২০০ রানের লিড কতটা বিরল, তা ঠাহর করতে আপনাকে চোখ দিতে হবে রেকর্ডের পাতায়। বাংলাদেশের ২৬ বছরের ইতিহাসে এ নিয়ে মোটে চতুর্থবার ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২০০ রানের লিড নিল বাংলাদেশ।

এর আগে যে ৩ বার কাজটা করতে পেরেছিল দলটা, তিনবারই এ কীর্তিটা গড়া হয়েছে বাংলাদেশের মাটিতে। দেশের বাইরে এবারই প্রথম।

আরও একটা দিক থেকে বিষয়টা বাংলাদেশের জন্য নতুন। সেটা হলো এই প্রথম বাংলাদেশ র‍্যাংকিংয়ের শীর্ষ কোনো দলের বিপক্ষে এভাবে ২০০ রানের লিড নিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে।

বাংলাদেশ আজ দিন শুরু করেছিল ১৫৩ রানের লিড নিয়ে। এরপর শুরুতে হাসান মাহমুদ আর তার পর তাইজুল ইসলামের উইকেট হারিয়েছে দলটা।

তবে মেহেদী হাসান মিরাজ এক পাশ আগলে রেখে রানের চাকা ঘুরিয়েছেন ভালোভাবেই। তাতেই দলের ২০০ রানের লিড হয়ে গেছে। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারানোর আশার ফানুসটা আরও ফুলে ফেঁপে উঠেছে সঙ্গে সঙ্গে।

সূত্র: যুগান্তর

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট