1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ভাটারায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভাটারায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার এম ব্লক থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভাটারা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারায় এই অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনে নারী-পুরুষসহ ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ১৫ ই আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন অঞ্চলে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে প্ল্যাকার্ড, ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হয়। পরে সেখানে তারা সবাই খিচুড়ি খাওয়া শেষ করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় সবাই সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব‍্যাজ ধারণ করা ছিল।

এখানে আওয়ামী লীগের কোন বড় নেতা গ্রেপ্তার হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এখানে বড় নেতাদের আসার কথা ছিল কিন্তু তার আগেই আমরা অভিযান পরিচালনা করেছি।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট