1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: বদরুল আলম সবুজ - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: বদরুল আলম সবুজ

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালকে চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সায়েদাবাদ টার্মিনালের নতুন আহ্বায়ক কমিটির নবনির্বাচিত আহ্বায়ক বদরুল আলম সবুজ।

রোববার (৯ আগস্ট) সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় স্থানীয় জনসাধারণ ও শ্রমিক দলের নেতাকর্মীদের উদ্যোগে চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বদরুল আলম সবুজ বলেন, “চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে, সে যে দলেরই হোক না কেন। কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, চাঁদাবাজি ও মাদক কারবারের কারণে সাধারণ শ্রমিক, পরিবহন মালিক ও যাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। তাই টার্মিনাল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও পরিবহন সংশ্লিষ্টদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সমাবেশ থেকে সায়েদাবাদ বাস টার্মিনালকে চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে মালিক-শ্রমিক-জনসাধারণের ঐক্যবদ্ধ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট