রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জের ধরে স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী রুবেল মিয়াকে আটক করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) সকালে গুলবাগের ৩৩৪ নম্বর নম্বর ভাড়া বাসা থেকে স্বপ্না খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, চলতি মাসেই দম্পতিটি ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাত ও রোববার সকালে তাদের মধ্যে তীব্র ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে স্বামী রুবেল স্ত্রী স্বপ্নার গলা চেপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল জানান, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত স্বপ্না খাতুনের গ্রাম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তিলাটিয়ায় এবং আটক স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সান্দিয়া এলাকায়। বর্তমানে আটক রুবেলকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত