1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৪০ বার পড়া হয়েছে

কবি নজরুল কলেজ প্রতিনিধি:

‎ঢাকা সেন্ট্রাল ইউনিভাসিটি কর্তৃপক্ষের নির্দেশনা থাকা সত্ত্বেও টেস্ট পরীক্ষার রুটিনে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না করায় পরীক্ষা বর্জন করেছে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। ‎

‎রবিবার(৯ আগস্ট) সকালে অর্থনীতি বিভাগের অফিসে শিক্ষার্থীরা এ প্রতিবাদ জানান। ‎গত ২২ জুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অধীনে থাকা সকল সংযুক্ত কলেজের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক কার্যক্রমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের কঠোর নির্দেশনা দেয়। তবে সম্প্রতি প্রকাশিত অর্থনীতি বিভাগের টেস্ট পরীক্ষার রুটিনে কলেজ কর্তৃপক্ষের উক্ত নির্দেশনা অমান্য করে এবং বিশ্ববিদ্যালয়ের নাম এড়িয়ে যায়।
‎
‎রুটিনে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অমান্য করায় শিক্ষার্থীদের একাডেমিক পরিচয় হুমকির মুখে পড়েছে । এর প্রতিবাদে অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা একজোট হয়ে নির্ধারিত পরীক্ষা বর্জনের করেন এবং বিভাগীয় অফিসে প্রতিবাদ জানায়।
‎
‎অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাফি বলেন,” আমাদের একটাই দাবি রুটিন, প্রশ্ন ও উত্তর পত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ করা। আমরা বিভাগীয় প্রধানের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন তারা আমাদের পরিক্ষা দিবেন না। পরিক্ষা দিতে হলে বিশ্ববিদ্যালয়ে যেতে বলেছেন। তিনি আমাদের অপমান করে বলেন আমরা নাকি কুকুরের মতো ভেসে এসেছি।
‎
‎মোহাম্মদ হাবিব মিয়া বলেন,” বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের টেস্ট পরিক্ষার রুটিনে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে নি তাই আমরা পরিক্ষা বর্জন করেছি। এ বিষয় বিভাগীয় প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের পরিক্ষা নিবেন না। তিনি বলেছেন তোমরা উপচার্যের কাছে যাও। কিন্তু ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যদেশ-২০২৬ ‘ অনুযায়ি আমরা কবি নজরুল কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ।”
‎
এই বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফসানা পারভীন বলেন, টেস্ট বা ইনকোর্স পরীক্ষায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম ব্যবহার করতে হবে সেন্ট্রাল থেকে এইরকম কোনো নির্দেশনা আসেনি, তাহলে কেন আমরা তা ব্যবহার করবো?

শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই রকম কোন ঘটনা ঘটেনি, তাদের সাথে আমরা কেন খারাপ আচরণ করবো? বরং ওরাই অফিসে এসে আমাদের সাথে খারাপ আচরণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট