1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, আগস্টেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, আগস্টেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ- বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল-২০২৬ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে বাংলাদেশ রেলওয়ের আবদুল মালেক সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের আশিকুল ইসলাম মহাসচিব নির্বাচিত হন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের মু. শাহাবুদ্দিন মুন্সী কার্যকরী সভাপতি, বাংলাদেশ রেলওয়ের মো. শাহীন খান সিনিয়র সহ-সভাপতি, ঢাকা ওয়াসার আব্দুল কাদের খান সিনিয়র যুগ্ম মহাসচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের (খুলনা) মো. ইয়াসিন হাওলাদার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মো. সোহেল রানা সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বেতারের এবি বেগম প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা মেডিকেলের আমেনা বেগম মহিলা বিষয়ক সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সৈয়দা তাবাসসুম মীম অর্থ সম্পাদক নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল খালেক নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মো. আবদুল খালেক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান মিজ তাসলিমা আখতার, বাংলাদেশ রেলওয়ের সহকারী সার্জন (ব্যাকটেরিওলজি) ডা. সাকিব শাহরিয়ার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের নেতারা।

কাউন্সিল ও আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং যমুনামুখী পদযাত্রায় আহত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে আবদুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠন। তিনি বলেন, সরকার ১ জুলাই থেকে ৯ম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হলেও দ্রুত গেজেট জারি না হলে কর্মকর্তা-কর্মচারীরা চরম ভোগান্তিতে পড়বেন। তাই আগস্ট মাসের মধ্যেই গেজেট প্রকাশ করে পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন।

মহাসচিব আশিকুল ইসলাম বলেন, নতুন পে-স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ১১ বছর আন্দোলন করতে হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করবে। তবে আগস্টের মধ্যে গেজেট জারি না হলে সংগঠন পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ৯ম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। ফলে এটি যথাসময়ে বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা, সাংবাদিক, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, সিবিএ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট