1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের লিঙ্গিতে সহকর্মীদের মধ্যকার সহিংস সংঘর্ষে তিন বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে তামান লিঙ্গির একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার পর পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

নেগ্রি সেম্বিলান রাজ্যের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ঘটনাটি জানতে পারে পুলিশ। খবর পেয়েই লিঙ্গি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিনজনের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি মালয়েশীয় পুলিশ। আহত বাংলাদেশি বর্তমানে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সকলেই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। হত্যা মামলা (দণ্ডবিধির ৩০২ ধারা) দায়ের করে ঘটনার মূল কারণ ও পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সূত্র: সময় টিভি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট