1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
ছেলের বিদেশে পড়াশোনার বিপুল খরচ জোগালেন কীভাবে? অভিজিতের বাবার বিরুদ্ধে তদন্তের দাবি - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছেলের বিদেশে পড়াশোনার বিপুল খরচ জোগালেন কীভাবে? অভিজিতের বাবার বিরুদ্ধে তদন্তের দাবি

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎস পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধানের দাবি জানিয়েছেন গুজরাতের সুরাটের এক তথ্য অধিকার (আরটিআই) কর্মী।

অমিত তিওয়ারি নামে ওই অধিকার কর্মীর অভিযোগ, ভগবানরাও দীপকে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের (এমআইডিসি) জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তার বেতন ছিল প্রায় ৬০ থেকে ৬৫ হাজার রুপি। কিন্তু সেই আয়ে কীভাবে সন্তানদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচ বহন করা সম্ভব হয়েছে, তা তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেছেন তিনি।

অভিজিৎ দীপক যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির স্নাতক। গত ৬ জুন, তিনি ভারতে ফিরে ‘ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

অমিত তিওয়ারি বলেন, যদি তদন্তে আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্য পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

একই সঙ্গে ‘ককরোচ জনতা পার্টি’-র রাজনৈতিক বৈধতা ও তহবিল সংগ্রহ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি।

অমিত তিওয়ারির দাবি, ‘ককরোচ জনতা পার্টি একটি অনিবন্ধিত সংস্থা হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কার্যকলাপ চালাচ্ছে। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯’এ ধারায় দলটি নিবন্ধিত কি না, এক কোটি টাকা অনুদানের আগে নির্বাচন কমিশনের তা যাচাই করা উচিত।’

একইসঙ্গে, নিবন্ধিত ‘না’ হয়ে রাজনৈতিক দলের পরিচয়ে তহবিল সংগ্রহ কিংবা অনুদান গ্রহণ আইনসম্মত কি না, সে বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

সূত্র: যমুনা টেলিভিশন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট