1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে এলে তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সম্প্রতি এনসিপি নেতাদের কটূক্তির প্রতিবাদে শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য কোনোভাবেই মেনে নেয়া হবে না জানিয়ে এনসিপি নেতাদের উচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এসময় তারা এনসিপির শীর্ষ নেতাদের ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়সহ তাদের অতীতের অবস্থার কথাও তুলে ধরেন। সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীরা নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।

সূত্র: চ্যানেল24

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট