নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলহাজ্ব নবী উল্লাহ নবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ বদরুল আলম সবুজসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের অধিকার, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ সময় নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং জনসম্পৃক্ত কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সবাই পরস্পরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত