
নিজস্ব প্রতিবেদক
আজ ৩১ জুলাই তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ-এর আদরের ছেলে মেহেরাফ উদ্দিন আলভীর শুভ জন্মদিন।
জন্মদিন উপলক্ষে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং তুবা সমাজ কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ আলভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তুবা সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, “মহান আল্লাহ তাআলা মেহেরাফ উদ্দিন আলভীকে নেক, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলুন। তিনি যেন সুস্থ, নিরাপদ ও সফল জীবন লাভ করেন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন—এই দোয়াই করি। আমিন।”
এ উপলক্ষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা আলভীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণময় ভবিষ্যৎ কামনা করেন।