ছবির ক্যাপশন:
বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং বি-১৬৪৭) নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম সবুজকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ঢাকা আজিমপুর গণপূর্ত বিভাগ ইউনিট কমিটির নেতৃবৃন্দ।
নবনির্বাচিত নেতৃত্বকে ঢাকা আজিমপুর গণপূর্ত বিভাগ ইউনিট কমিটির ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১৬৪৭)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পুনরায় সভাপতি হিসেবে মোঃ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ বদরুল আলম সবুজ নির্বাচিত হওয়ায় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকা আজিমপুর গণপূর্ত বিভাগ ইউনিট কমিটি।
এ উপলক্ষে আয়োজিত এক সৌজন্য অনুষ্ঠানে ইউনিট কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের সফল নেতৃত্বে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন আরও সুসংগঠিত, শক্তিশালী ও কর্মচারীবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, নবনির্বাচিত নেতৃত্বের অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী কর্মপরিকল্পনার মাধ্যমে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে ঢাকা আজিমপুর গণপূর্ত বিভাগ ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন এবং সংগঠনের সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত