1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
দাঁত কেন ৩২টি, কেন কম-বেশি নয়, কোন দাঁতের কী কাজ, জানালেন চিকিৎসক - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দাঁত কেন ৩২টি, কেন কম-বেশি নয়, কোন দাঁতের কী কাজ, জানালেন চিকিৎসক

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

দাঁত হচ্ছে মানুষের মুখের সৌন্দর্য। যা শুধু মুখের সৌন্দর্যই বাড়ায় না, বরং আপনার খাবার গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দাঁত ভালো থাকলেই কেবল সব ধরনের খাবার ভালো করে চিবিয়ে খেতে পারেন আপনি। এতে খাবার থেকে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায় শরীর। তাই তো বলা হয়―দাঁত থাকতে দাঁতের সঠিক পরিচর্যা করা উচিত।

ব্যক্তিত্ববান মানুষ সবসময় নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করেন। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপও নেন। কিন্তু একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে কখনো ভেবেছেন কি, আমাদের দাঁত ৩২টি কেন? এই সংখ্যা কম বা বেশি নয় কেন? আর কোন দাঁতের কী কাজ?

রাজধানী ঢাকার তেঁজগাওয়ের ইমপালস হসপিটালের কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডা. সায়মা আরিফ চ্যানেল 24 অনলাইনকে বলেন, স্বাভাবিকভাবেই মানুষের চোয়াল এমনভাবে সৃষ্টি যে, খাবার খাওয়া, চিবানো, কথা বলা ও মুখের ভারসাম্য―সবকিছু ঠিক রাখার জন্য নির্দিষ্ট সংখ্যক দাঁত প্রয়োজন। এ কারণেই দাঁতের সংখ্যা ৩২টি।

দাঁতের সংখ্যা কম হলে কী হতো:

এ ব্যাপারে ডা. সায়মা আরিফ বলেন, দাঁতের সংখ্যা যদি ৩২-এর কম হতো, তাহলে আমরা যেসব খাবার গ্রহণ করি, তা ঠিকভাবে চিবানো যেত না। সেসব খাবার খাওয়া হলে হজমে সমস্যা হওয়া, কথা বলার ক্ষেত্রে জড়তা আসা, মুখের আকৃতি ও চোয়ালের ভারসাম্যও নষ্ট হওয়ার আশঙ্কা থাকতো।

দাঁত বেশি হলে কী হতো:

এ ডেন্টাল সার্জন বলেন, দাঁতের সংখ্যা কম হলে যেমন নানা সমস্যা দেখা দিতো, ঠিক একইভাবে এই সংখ্যা বেশি হলেও সমস্যার কমতি থাকতো না। চোয়ালে দাঁতের জন্য পর্যাপ্ত জায়গার অভাব দেখা যেত, দাঁত বেঁকে যাওয়া বা দাঁতের ওপর দাঁত ওঠা, কামড়ের সমস্যার মতো জটিল সব সমস্যা দেখা দিতো।

কোন দাঁতের কী কাজ:

#ইনসিজর ৮টি: ইনসিজর দাঁত হচ্ছে মুখের সামনের সারির ধারাল ও চ্যাপ্টা দাঁতগুলো। উপরে ও নিচে মিলিয়ে এই দাঁতের সংখ্যা ৮টি। দাঁতগুলো খাবার কাটতে সহায়তা করে থাকে।

#ক্যানাইন ৪টি: মুখগহব্বরের দীর্ঘ, সূচালো ও কোণাকৃতির দাঁতকে ক্যানাইন বলা হয়। যা কাসপিড বা আই টুথ নামেও ব্যাপক পরিচিত। এই দাঁতের সংখ্যা ৪টি। দাঁতগুলো খাবার ছিঁড়তে ভূমিকা রাখে।

#প্রিমোলার ৮টি: প্রিমোলার বা অগ্রপেষণ দাঁত হচ্ছে মুখের কিছু বিশেষ দাঁত। এই দাঁতগুলো খাবার ভাঙতে সাহায্য করে।

#মোলার ১২টি: মোলার বা পেষণ দাঁত হচ্ছে মুখের পেছনের বড় ও চ্যাপ্টা দাঁত। এই দাঁতগুলো খাবার ভালোভাবে চিবিয়ে গুঁড়া করতে কাজ করে।

সূত্র: চ্যানেল24

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট