মো: ইয়াসিন আরাফাত ঢাকা -সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ৮ মাস পার হলেও শিক্ষার্থীরা পাননি তাদের পরিচয়। এরই প্রেক্ষিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভিডিও বার্তা প্রেরণ করেছেন কবি নজরুল ক্যাম্পাসের ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা
মঙ্গলবার (১৮ জুলাই) কবি নজরুল ক্যাম্পাস থেকে এই ভিডিও বার্তা দেওয়া হয়।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রমের ধীরগতিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরামর্শ সভায় বসেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। ওই পরামর্শ সভায় শিক্ষার্থীরা একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দেওয়া ৮টি দাবির মধ্যে অন্যতম দাবি ছিল ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদান করা। তবে ৪৮ ঘণ্টা পার হতে চললেও আইডি কার্ড বিষয়ে কোনো সাড়া না পাওয়ায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ৭টি ক্যাম্পাস থেকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভিডিও বার্তা প্রেরণ করেন শিক্ষার্থীরা।
ভিডিও বার্তায় কবি নজরুল কলেজ ২৪-২৫ সেশনের পক্ষ থেকে সিয়াম সিকদার বলেন, "বিগত ৮টি মাস চলে গেলেও আমরা আমাদের আইডি কার্ড হাতে পাইনি। এটি অত্যন্ত দুঃখের বিষয়। এই বিষয়ে গত ২৬ তারিখ ভিসি স্যার ঢাকা কলেজ ক্যাম্পাসে এসেছিলেন, সেখানে আমরা ২৪-২৫ সেশনের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করি। আমাদের ৮টি দাবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের আইডি কার্ড আমাদের হাতে তুলে দিতে হবে। অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, ৪৮ ঘণ্টা শেষ হতে যাচ্ছে কিন্তু এখনও কোনো সাড়া পাইনি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভিসি স্যারকে বলতে চাই, আমাদের আর পরিচয়হীনতায় রাখবেন না। আমরা চাই আপনি অতি দ্রুত একটি পদক্ষেপের মাধ্যমে আমাদের আইডি কার্ড আমাদের কাছে হস্তান্তর করুন।"
সবশেষে শিক্ষার্থীরা "DCU নিয়ে তামাশা, চলবে না চলবে না" স্লোগান দিয়ে তাদের ভিডিও বার্তা শেষ করেন।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত