৭০ মিনিটেও শট নেই—আর্জেন্টিনার লজ্জার রেকর্
বিশ্বকাপ ফাইনালে এখনো গোল করতে পারেনি কোনো দল। কিন্তু স্পেনের বিপক্ষে বলতে গেলে ধুঁকছে আর্জেন্টিনা।
মেসি-ম্যাক অ্যালিস্টার-দি পলরা আজ এতটাই বাজে খেলছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখছেন, ‘এই আর্জেন্টিনা একদমই অজানা।’
ধারাভাষ্যকার পিটার ড্রুরি দিলেন আরেক চমকপ্রদ তথ্য। ফাইনালের ৭০ মিনিট পেরিয়ে গেলেও এখনো লক্ষ্যে শট নেওয়া দূরে থাক; গোলের উদ্দেশেও কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা!
৪৮ দলের এই বিশ্বকাপে ফাইনালটা ১০৪ নম্বর ম্যাচ। এই প্রথম কোনো দল ৭০ মিনিটের মধ্যে কোনো শট নিতে পারেনি।
সেই দলটার নাম আর্জেন্টিনা। লজ্জার রেকর্ডই বটে!
সূত্র: কালের কন্ঠ
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত