
নিজস্ব প্রতিবেদক ঢাকা
রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকায় আরিয়ান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) আনুমানিক রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে নিজ জেলা চাঁদপুরে দাফন সম্পন্ন হয়।
খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।