1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
পাকিস্তানে এক হাসপাতালে ৩ বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে এক হাসপাতালে ৩ বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পাকিস্তানের করাচির কুলসুম বাই ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নেওয়া আরো দুই শিশুর এইচআইভি শনাক্ত হয়েছে। এতে ওই হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট এইচআইভি আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে।

শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত রোগীদের একজন মেট্রোভিল এলাকার তিন বছর বয়সী এক শিশু। তার বাবা জানান, বুকের সংক্রমণের চিকিৎসার জন্য তাকে সিন্ধ এমপ্লয়িজ’ সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউশন (এসইএসএসআই) পরিচালিত ভ্যালিকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে পরীক্ষায় তার শরীরে এইচআইভি ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

শিশুটির বাবা জানান, হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করা হলে এইচআইভি সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়।

এর আগে সিন্ধ প্রদেশের শ্রমমন্ত্রী সাঈদ ঘানি জানিয়েছিলেন, ভ্যালিকা হাসপাতালে চিকিৎসা নেওয়া অন্তত ৭৮ শিশুর শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তিনি ঘটনাটিকে গুরুতর উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

চলতি মাসের শুরুতে সিন্ধ হাইকোর্ট প্রাদেশিক সরকারকে দুই সপ্তাহের মধ্যে হাসপাতালটিতে এইচআইভি সংক্রমণের ঘটনার ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। আদালতের এ নির্দেশ আসে একটি আবেদনের শুনানির প্রেক্ষিতে। ওই আবেদনে দাবি করা হয়, হাসপাতালের কর্মীদের অবহেলার কারণে প্রায় ২০০ শিশু এইডসে আক্রান্ত হয়েছে।

আবেদনকারী পক্ষের অভিযোগ ছিল, ২০২৫ সালে দূষিত সিরিঞ্জ পুনর্ব্যবহারের কারণে হাসপাতালে ছড়িয়ে পড়ে এইচআইভি ভাইরাস। সিন্ধের শ্রমমন্ত্রী ভ্যালিকা হাসপাতালে শিশুদের মধ্যে এইচআইভি সংক্রমণের ঘটনাকে ‘গুরুতর বিষয়’ হিসেবে আখ্যায়িত করেছেন।

এদিকে আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও কল্যাণ সহায়তা দিতে সিন্ধ এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউশন (এসইএসএসআই) ২০০ কোটি পাকিস্তানি রুপি ব্যয়ে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: কালের কন্ঠ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট