1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে মরদেহবাহী বিমানটি নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কফিন গ্রহণ করেন। মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিমানবন্দরে একটি রাষ্ট্রীয় সংবর্ধনারও আয়োজন করা হয়।

প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার (৮ জুলাই) নাজাফ ও পবিত্র নগরী কারবালায় মরদেহ নিয়ে জানাজার আয়োজন করা হবে। আয়াতুল্লাহ খামেনিকে ইরাকের বিপুলসংখ্যক শিয়া মুসলমানও ধর্মীয় নেতা হিসেবে সম্মান করতেন। তাই এসব জানাজায় লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। এ উপলক্ষে ইরাক সরকার বুধবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছে।

এর আগে, রবিবার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন দেশটির শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। ওই জানাজায় খামেনির পাশাপাশি তাঁর জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, কন্যা জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনিরও জানাজা অনুষ্ঠিত হয়।

বুধবার মরদেহ নাজাফে ইমাম আলীর (আ.) মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে নেওয়া হবে। এরপর আয়াতুল্লাহ খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট